পাকিস্তানের পেশোয়ারে বাসে বিস্ফোরণের জেরে মৃত্যু হল ১৬ জনের। এঁদের মধ্যে ৩ জন মহিলা। ৩০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, এদিন সরকারি কর্মীদের নিয়ে বাসটি মারদান থেকে পেশোয়ার আসছিল। তাঁদের প্রাথমিক অনুমান আগে থেকেই বাসের মধ্যে শক্তিশালী এই বোমা লুকোনো ছিল।
বাসটি পেশোয়ার শহরের সুনেহরি মসজিদ রোড দিয়ে যাওয়ার সময় আচমকাই বোমাটি ফাটিয়ে দেওয়া হয়। বিস্ফোরণের জেরে আশপাশের এলাকারও কিছুটা ক্ষতি হয়েছে। বিস্ফোরণের তদন্ত শুরু হয়েছে। কোনও সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…