World

তিনি লস্করের বড় সমর্থক, হাফিজেরও, খোলাখুলি জানালেন মুশারফ

সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা-র তিনি বড় সমর্থক। লস্করও তাঁকে একইভাবে পছন্দ করে। নিজে মুখেই সে কথা সদর্পে ঘোষণা করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। এমন খোলাখুলি একটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের কথা জানানোর পর এখন দু দেশেরই খবরের শিরোনামে মুশারফ। তিনি আরও জানিয়েছেন, মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদেরও তিনি ভক্ত। হাফিজের সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়ারও তিনি সমর্থক। এমনকি কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াইয়ে লস্করকে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসাবে সার্টিফিকেট দিতেও এতটুকু কুণ্ঠাবোধ করেননি পারভেজ।

প্রসঙ্গত হাফিজ গত জানুয়ারি থেকে গৃহবন্দি অবস্থায় থাকলেও তাকে সম্প্রতি মুক্তি দিয়েছে পাক আদালত। ছাড়া পাওয়ার পরই ভারতের বিরুদ্ধে মুখ খুলেছে হাফিজ। অন্যদিকে হাফিজ রাষ্ট্রপুঞ্জের কাছে চিঠি দিয়ে আবেদন করেছে তার উপর থেকে সন্ত্রাসবাদী তকমা সরিয়ে নিক রাষ্ট্রপুঞ্জ। প্রসঙ্গত রাষ্ট্রপুঞ্জ হাফিজ সঈদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। এদিকে কেন পারভেজ মুশারফ এভাবে সন্ত্রাসবাদী সংগঠন বা সন্ত্রাসবাদী হাফিজের পাশে থাকা নিয়ে খোলাখুলি বার্তা দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী এর পিছনে কোনও অন্য উদ্দেশ্য কাজ করছে?

অন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, পাকিস্তানে দেশদ্রোহিতার অভিযোগে পারভেজের বিরুদ্ধে মামলা চলছে। দীর্ঘদিন আদালতের নির্দেশে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়। এই অবস্থায় পাকিস্তান সরকারকে পাল্টা প্যাঁচে ফেলতেই পারভেজ এভাবে খোলাখুলি সন্ত্রাসবাদীদের পাশে। সেইসঙ্গে তিনি যে চিরকাল সন্ত্রাসবাদের পাশেই ছিলেন তাও এদিন তাঁর কথা থেকেই পরিস্কার।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026