মুশারফকে ‘ফেরার’ ঘোষণা পাক আদালতের

পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফকে ‘ফেরার’ ঘোষণা করল পাকিস্তানের একটি আদালত। বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় এদিন মুশারফকে ফেরার ঘোষণা করে আদালত। সেইসঙ্গে পাকিস্তান সরকারকে সংবাদপত্রগুলিতে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের সামনে ও মুশারফের বাড়ির গেটের দেওয়ালেও এ বিষয়ে পোস্টার লাগিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক। মুশারফকে ৩০ দিন সময় দিয়েছেন তিনি। এই সময়কালের মধ্যে তাঁকে আদালতের সামনে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছে আদালত। রাষ্ট্রদ্রোহিতার মামলায় পারভেজ মুশারফের বিচার চলছে পাক আদালতে। এদিকে চিকিৎসার জন্য বেশ কিছুদিন আগে দেশ ছেড়ে দুবাই পাড়ি দেন ৭২ বছরের এই সেনাশাসক। যদিও চিকিৎসা শেষ করেই তিনি দেশে ফিরে আসবেন বলে তখন আশ্বাস দিয়েছিলেন তাঁর আইনজীবী।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026