পেরুর মমি, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @Reuters
একটি কবর। সেখানেই চলছিল খননকাজ। কাজ চালাচ্ছিলেন পেরুর সান মার্কোস বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরাই এই মমির খোঁজ পান একটি কবরে। সেখানে একটি বিশেষ ধরনের কাপড়ে মোড়া ছিল দেহটি। যা আবার দড়ি দিয়ে বাঁধা ছিল।
মমি করা হয়েছিল এক তরুণকে বলে মনে করছেন গবেষকরা। মমির আকার দেখে তাই তাঁদের মনে হয়েছে। মমিটি যে কাপড়ে মোড়া ছিল তা অন্ত্যেষ্টির সময় ব্যবহার হয়।
তবে মমি করার জন্য দেহ জড়ানোর কাজেও এই কাপড়ই লাগে। মমির পাশে রাখা ছিল সেরামিকের কিছু পাত্র। বিজ্ঞানীরা একটু অবাক কারণ পেরু এমন এক দেশ যেখানে এভাবে মমি পাওয়া যায়নি।
এটা মিশর নয় যে মৃতদেহকে মমি করে দেওয়ার চল ছিল। ফলে পেরুতে মমি একটু অবাক করেছে গবেষকদের। তাঁরা মনে করছেন বিশেষ কোনও কারণে এই তরুণকে বেঁধে মমি করে ফেলা হয়েছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই মমির বয়স ৮০০ বছর।
পেরু আবার ইনকা সভ্যতার জন্যও পরিচিত। ইনকা সভ্যতার যখন পেরুতে শুরু হচ্ছে ঠিক সেই সময়কার এই মমি বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা কার্বন ডেটিং করে এই মমি সম্বন্ধে আরও বিষদ তথ্য পেতে পারেন। তবে এই আবিষ্কার কিন্তু পেরুর ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে। যা পেরুর ইতিহাস সম্বন্ধে ধারনা কিছুটা বদলে দিতে পারে।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…