World

মানুষ নেই, সমুদ্রতটে থিকথিক করছে জানাঅজানা পাখি

এমন দৃশ্য কেউ কোনওদিন দেখেননি। দক্ষিণ আমেরিকার পেরুর রাজধানী শহর লিমা। এখানে বিশাল সমুদ্রতটে সারা বছরই মানুষের ভিড় লেগে থাকে। পর্যটকেরা ভিড় জমান এখানে। সেই সমুদ্রতট করোনা ভাইরাসের জেরে এখন সুনসান। মার্চের মধ্যভাগ থেকেই এখানে মানুষের দেখা নেই। কারণ সব মানুষই এখন গৃহবন্দি। ফলে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে পড়ে থাকা ধূধূ ফাঁকা সমুদ্রতট এখন বহু জানাঅজানা পাখির নিশ্চিন্ত আশ্রয়ে পরিণত হয়েছে।

সিগাল, করমোরান্ট, পেলিকান সহ কত যে প্রজাতির পাখি সেখানে উপস্থিত হয়েছে তা হয়তো গুনে শেষ হওয়ার নয়। স্থানীয় মানুষজন সেই পাখিদের ভিড়ে ঠাসা সমুদ্রতটের ছবি তুলে সোশ্যাল সাইটে পাবলিশ করেছেন। সেখানে বিশেষজ্ঞরাও অবাক যে এত রকম পাখি লিমার মত জনবহুল শহরের সমুদ্রতটে হাজির হতে পারে! কিন্তু এটাই বাস্তব। তারা রীতিমত সেখানে কলোনি তৈরি করে ফেলেছে।

এসব পাখির মধ্যে পরিযায়ী পাখিও রয়েছে। যেমন হাজির হয়েছে প্রচুর ফ্রাঙ্কলিন গালস। এরা উত্তর আমেরিকা থেকে উড়ে হাজির হয়েছে এই লিমার সমুদ্রতটে। এমন নয় যে প্রায়ই আসে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন তাঁরাও অবাক যে এ পাখি এখানেও আসতে পারে। শুধু লিমা বলেই নয়, পেরুর বিভিন্ন অঞ্চলের সমুদ্রসৈকতেই এখন শুধু পাখি আর পাখি। সুনসান ফাঁকা শহর, নগরগুলোর সমুদ্রতটে এখন একটাই শব্দ গুঞ্জরিত হচ্ছে। তা হল নানা প্রজাতির পাখির প্রাণখোলা ডাক। প্রসঙ্গত পেরুতে এখনও পর্যন্ত ৬৩৫ জন করোনার শিকারের খোঁজ মিলেছে। যারমধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026