World

খাবারের ওপর গ্রাহকের কাশি, লক্ষ লক্ষ টাকার খাবার ফেলে দিল সুপারমার্কেট

সাজানো সেলফ। সেসব সেলফে ভর্তি নানা খাবার। কোথাও রয়েছে আনাজ, কোথাও মাংস, কোথাও ফল, কোথাও বেকারি। এক মহিলা সেই সেলফের ধার ধরে হাঁটতে হাঁতে কাশছিলেন। যেটা নজর কাড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার হ্যানোভার শহরের একটি সুপারমার্কেটের কর্মীদের। তাঁরা তাঁদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানান। তিনি জানান ওই মহিলা অনেকটা ইচ্ছা করেই কেশেছেন বলে দাবি করেন সুপার মার্কেটের কর্মীরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি করোনার জেরে যথেষ্ট উদ্বেগজনক। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে করোনা রুখতে লকডাউন চলছে। মানুষ খাবারের অপ্রতুলতার ভয়ে সিঁটিয়ে আছেন। এমন এক অবস্থায় দাঁড়িয়ে ওই মহিলা সুপারমার্কেটের যেসব সেলফের সামনে কাশেন সেসব সেলফ থেকে খাবার ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। যার মূল্য ৩৫ হাজার ডলার বলে জানিয়েছে সুপারমার্কেট কর্তৃপক্ষ। ভারতীয় মুদ্রায় অঙ্কটা ২৬ লক্ষ ৩৮ হাজার ৫৬২ টাকা।

টাকার অঙ্কে কতটা ক্ষতি হল তার চেয়েও এখন বড় কথা এতটা খাবার এই পরিস্থিতিতে ফেলে দিতে বাধ্য হওয়া। কিন্তু করোনার কথা মাথায় রেখে ঝুঁকিও নিতে পারেনি সুপারমার্কেটের কর্তৃপক্ষ। তারা খাবার ফেলে দিয়েছে। যখন আমেরিকা জুড়ে খাবারের চাহিদা তুঙ্গে। এই পরিস্থিতিতে এভাবে কাশায় পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026