World

ডে কেয়ার সেন্টারে আগুন, মৃত ৫ শিশু

৩ তলা বাড়ি। একটিই পরিবারের বাস সেখানে। ওই বাড়িটিতেই রয়েছে ডে কেয়ার সেন্টার। যেখানে শিশুদের রেখে বাব-মা কাজে যেতে পারেন। স্থানীয় সময় রবিবার ভোরে এই বাড়িটিতেই আচমকা আগুন লেগে যায়। তখন বাড়িতে শিশু সহ ৮ জন ছিলেন। আগুনে ঝলসে মৃত্যু হয় ৫ শিশুর। এদের মধ্যে ২ জন করে ভাই-বোন রয়েছে। মৃত শিশুদের বয়স ৮ মাস থেকে ৭ বছরের মধ্যে। মায়েরা সকলেই কাজ করেন নাইট শিফটে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভানিয়ার লেক শহর ইরিতে। এখানেই বাড়িটিতে আগুন লাগার পর স্থানীয়রাই বাড়িতে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন কীভাবে লাগল তা এখনও পরিস্কার নয়। কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আগুন লাগার কারণ খুঁজতে দক্ষ অনুসন্ধানকারীদের এই কাজে নিয়োগ করা হয়েছে।

ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুদের পরিবার এসে হাজির হয় সেখানে। আমেরিকা সহ বিভিন্ন দেশেই এখন বাবা, মা ও সন্তানকে নিয়ে পরিবার। বাবা-মা অফিস করতে ব্যস্ত থাকেন। ফলে তাঁদের সন্তানদের দেখভালের জন্য ক্রমশ ডে কেয়ার সেন্টারের কদর বাড়ছে। আমেরিকার এই ঘটনা বলেই নয়, ডে কেয়ার সেন্টারে তাঁদের সন্তান কেমন আছে তা নিয়ে সব অভিভাবকই কর্মস্থলে চিন্তায় থাকেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026