মার্কিন ইতিহাসে ইহুদিদের ওপর এটাই সবচেয়ে ভয়ংকর আক্রমণ। এক বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল ১১ জনের। যারমধ্যে ৩ জন পুলিশকর্মী। গত শনিবার সকালে ঘটনাটি ঘটে আমেরিকার পিটসবার্গে। পিটসবার্গের স্কুইরেল হিলের একটি সিনাগগে প্রার্থনা করতে উপস্থিত হয়েছিলেন বহু ইহুদি। সেই সময়ে আচমকাই মধ্যবয়সী এক ব্যক্তি বন্দুক নিয়ে আক্রমণ চালায়। দাড়িওয়ালা ওই বন্দুকবাজ এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে করতে ইহুদিদের সম্বন্ধে কটূক্তি করতে থাকে।
দ্রুত পুলিশ এসে পাল্টা ওই বন্দুকবাজকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। তাতে রবার্ট বাওয়ার্স নামে ওই বন্দুকবাজ আহত হয়। আহত রবার্টকে গ্রেফতার করে পুলিশ। এই গুলিবর্ষণের ঘটনায় ১১ জনের প্রাণ গেছে। ৬ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…