World

জীবনে ১ বারও এর দেখা পাওয়া মুশকিল, দেখা দিল সেই প্রাণি

তিনি দেখা দিলেন। অনেকে তো বিশ্বাসই করতে পারলেননা তাঁরা যা দেখছেন তা সত্যি কিনা। কিন্তু ধবধবে সাদা রং নিয়ে তার দেখা মিলল সবুজ গালিচায়।

সবুজে ঘেরা চারধার। একধার দিয়ে জল বয়ে গেছে। দূরদূরান্ত পর্যন্ত চারণ ভূমি। সেখানে অন্য চেনা প্রাণি নিজের মনে ঘুরছে। সেখানেই আচমকা যার দেখা মিলল তার দেখা মেলা সহজ কথা নয়। দেখা মেলে ভাগ্যে থাকলে। অনেকেই ওই অঞ্চলের বাসিন্দা হয়েও নাকি জীবনে ১ বারও তার দেখা পাননি। এতটাই বিরল তার দেখা মেলা।

সেই প্রাণি এবার দেখা দিল। স্বভাবতই চোখে পড়তে তা ক্যামেরাবন্দি করতে সময় নেননি যাঁদের চোখে পড়েছে। এ প্রাণি আদপে হরিণেরই একটি প্রজাতি।

তবে এ হরিণ সহজে দেখা যায়না। একে বলা হয় অ্যালবিনো ডিয়ার। সাদা ধবধবে গায়ের রং। এমনকি এদের চোখের পাতা পর্যন্ত সাদা হয়।

ধবধবে সাদা রংয়ের এই হরিণ কদিচ কখনও দেখা যায়। বিশ্বের অতিবিরল প্রাণিদের তালিকায় রয়েছে এই অ্যালবিনো ডিয়ার। সে ঘুরে বেড়াচ্ছিল জলের ধারে। তখনই তার দেখা মেলে।

আমেরিকার পেনসিলভানিয়া কাউন্টির একটি চারণভূমির কাছে এর দেখা মিলেছে। ফলে তাকে ঘিরে উৎসাহও চরমে ওঠে। অনেকটা দূর থেকে তোলা সেই ছবি এখন ইন্টারনেটের হাত ধরে অনেকেই দেখে ফেলেছেন।

স্থানীয় প্রশাসন জানাচ্ছে এর আগে এ অঞ্চলে কখনও যে এ প্রাণিকে দেখা যায়নি এমনটা নয়। তবে তা যে হাতেগোনা তা পরিস্কার। এবার সেই তালিকায় ফের একবার দর্শন দেওয়ার খতিয়ান লিপিবদ্ধ হল।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026