Sports

চরম হতাশায় আক্রান্ত কিংবদন্তী ফুটবলার পেলে

ফুটবলে যদি কোনও নাম রূপকথা রচনা করে থাকে তবে তিনি পেলে। ব্রাজিলের এই ফরওয়ার্ডের হাত ধরেই পরপর বিশ্বজয় করেছে ব্রাজিল। পেলে একাই তখন এক অতিমানব। ফুটবলের স্বপ্নের নায়ক। ব্রাজিল তো বটেই, পেলের প্রেমে তখন উত্তাল ছিল গোটা বিশ্ব। ব্ল্যাক পার্ল নামে খ্যাত বিশ্ব ফুটবলের সেই কিংবদন্তী এখন নাকি চরম হতাশায় আক্রান্ত। তাঁর ছেলে একথা জানিয়েছেন। পেলে হতাশ শুনে এখনও বিশ্বের অনেকেই চিন্তিত। অনেকেই হতাশ। কেন এমন হল? প্রশ্ন সকলের।

পেলে-র ছেলে ইডিনহো জানিয়েছেন, তাঁরা বাবা চিরদিন সম্রাটের মত জীবন কাটিয়েছেন। তিনি ফুটবলের রাজা। সেই মানুষটা গত কয়েক বছরে বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। কখনও তাঁর মূত্রনালিতে সমস্যা হয়েছে। হাসপাতালে ভর্তি হতে হয়েছেন সে কারণে। আবার পেলের নিতম্ব বদল করা হয়। বড় অপারেশন ছিল। সে অপারেশন সফল হলেও এখন তাঁকে ক্র্যাচ নিয়ে ঘরে হাঁটতে হয়। বাড়ি থেকে বার হতে পারেননা।

পরপর নানা অসুখে আক্রান্ত হতে হতে ৭৯ বছরের পেলে এখন বড়ই স্থবির হয়ে পড়েছেন। বাইরের কারও সঙ্গে কথা বলতে চান না এখন। ক্রমশ একটা হতাশা তাঁকে ঘিরে ধরেছে। দিনকে দিন বাড়ছে এই হতাশার সমস্যা। ছেলে ইডিনহো-র দাবি, নিতম্বের অপারেশন থেকে সেই যে পেলে উত্থান শক্তি অনেকটা হারিয়েছেন। সেটাই তাঁর হতাশায় চলে যাওয়ার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আপাতত তাই গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ফুটবল মাঠের রূপকথার নায়ক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

পড়শিকে শায়েস্তা করতে স্পিকারে ভূতের গল্প, আজব কাণ্ড লাগোয়া ঘরের বাসিন্দার

প্রতিবেশির সঙ্গে ঝগড়া। তাই প্রতিবেশিকে শায়েস্তা করতে হবে। সেজন্য যে ভূতের গল্প একটা পথ হতে…

April 4, 2026

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026