World

শান্তির নিরিখে বিশ্বের ১৩৭ তম দেশ হল ভারত

গত ২০১৬ সালে অবস্থান ছিল ১৪১। সে তুলনায় বেশ কিছুটা ভাল ফল করেছে ভারত। ২০১৭ সালের বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় সার্বিক মূল্যায়নে ভারত ৪ ধাপ এগিয়ে পৌঁছে গেছে ১৩৭ তম স্থানে। তবে মোট ১৬৩টি রাষ্ট্রের মধ্যে হওয়া এই মূল্যায়নে সার্বিকভাবে ভারতের স্থান এককথায় শোচনীয়ই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, হিংসাত্মক ঘটনা, সীমান্ত সমস্যা সহ বেশ কিছু বিষয় মূল্যায়নের সময় নজর রাখা হয়ে থাকে। আর সেদিক থেকেই এবারও বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ রাষ্ট্রের মর্যাদা নিজেদের দখলে ধরে রাখতে পেরেছে আইসল্যান্ড। ২০০৮ থেকে তারাই প্রথম স্থানে রয়েছে। ২০১৭-র তালিকাতেও তার ব্যতিক্রম হল না। কার্যত সামান্য এদিক ওদিক হলেও প্রথম ১০-এ থাকা রাষ্ট্রগুলি প্রায় একই রয়ে গেছে। কেউ একটু এগিয়েছে, তো কেউ ২ ধাপ পিছিয়েছে।

আইসল্যান্ড প্রথম স্থানে থাকলেও দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় পর্তুগাল। চতুর্থ অস্ট্রিয়া এবং পঞ্চম স্থানে রয়েছে ডেনমার্ক। অন্যদিকে ১৬৩ তম রাষ্ট্র, অর্থাৎ তালিকার সবচেয়ে শেষে জায়গা হয়েছে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার। এছাড়া শেষ ৫-এ রয়েছে আফগানিস্তান, ইরাক, দক্ষিণ সুদান ও ইয়েমেন। ২০১৭-তে ৯২টি রাষ্ট্রের তালিকায় অধঃপতন হয়েছে। অন্যদিকে ৭১টি রাষ্ট্র তাদের গতবারের অবস্থান থেকে উপরে উঠেছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026