Entertainment

এক বিখ্যাত ক্রিকেটার তাঁকে মিসড কল করতেন, নাম জানালেন বাঙালি অভিনেত্রী

তাঁকে এক বিখ্যাত ক্রিকেটার নাকি মিসড কল করতেন। কিন্তু তিনি একমাত্র একজন ক্রিকেটারকেই দেখতে পেতেন। তাঁর প্রেমে পাগল ছিলেন। কার কথা বললেন বাঙালি অভিনেত্রী।

তাঁকে নাকি গৌতম গম্ভীর মিসড কল করতেন। আর তা তিনি অনেকবার দেখিয়েছেন এক ভারতীয় ক্রিকেটারকে। তিনি সব জানেন। ওই বিখ্যাত ক্রিকেটার সেকথা নাকি ইউসুফ পাঠান, হার্দিক পাণ্ডিয়া ও ক্রুণাল পাণ্ডিয়াকেও বলেছিলেন। এমনই দাবি করে হইচই ফেলে দিলেন বাঙালি অভিনেত্রী পায়েল ঘোষ।

পায়েল বাঙালি হলেও তিনি দক্ষিণী সিনেমার অভিনেত্রী হিসাবেই খ্যাত। বিশ্বকাপ চলাকালীন সামির প্রেমেও নাকি পাগল হয়ে উঠেছিলেন তিনি।

তবে পায়েল এক্স হ্যান্ডলে দাবি করেছেন গৌতম গম্ভীর তাঁকে মিসড কল দিলেও তিনি একমাত্র ইরফান পাঠানের প্রেমেই পাগল ছিলেন। পায়েলের দাবি ২০১১ সাল থেকে তিনি ইরফানের সঙ্গে ডেটও করছিলেন। যা এক সময় ভেঙে যায়। তবে এখনও তিনি ইরফান পাঠানকেই একমাত্র ভালবাসেন।

পায়েল ঘোষ কিন্তু বারবার বিতর্কের শিরোনামে উঠে এসেছেন তাঁর মন্তব্য দিয়ে। এক সময় তাঁর দাবি ছিল পরিচালক অনুরাগ কাশ্যপ নাকি তাঁর সঙ্গে বলপূর্বক শারীরিক সম্পর্ক তৈরি করেছিলেন। যদিও সেকথা উড়িয়ে দেন অনুরাগ।

এদিকে পায়েল আবার দাবি করেছিলেন অক্ষয় কুমারের মত এত বড় তারকাও তাঁর সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেননি। এভাবে নানা সময়ে পায়েল ঘোষ কিন্তু খবরে জায়গা পেয়েছেন তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য।

গৌতম গম্ভীরের মিসড কল দেওয়া অবশ্য পায়েলের নতুন তৈরি করা বিতর্ক। যা কিন্তু হইচই ফেলে দিয়েছে। ২টি দক্ষিণী সিনেমা প্রায়ানম এবং উজারাভেল্লি পায়েলকে অভিনেত্রী হিসাবে সুখ্যাতি দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026