বিহার সরকারের অ্যান্টি-লিকার নীতি ‘বেআইনি’, বলল পাটনা হাইকোর্ট

নীতীশ কুমার সরকারের জন্য বড় ধাক্কা। বিহারে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর আসনে বসার পর রাজ্যে মদ তৈরি, বিক্রি ও মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করে নীতীশ সরকার। তা নিয়ে প্রবল বিতর্কের ঝড় ওঠে। কিন্তু নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন মুখ্যমন্ত্রী। ‌যারজন্য বিহারের মহিলামহলের কাছ থেকে প্রচুর বাহবাও পান তিনি। গত ৫ এপ্রিল সেই নির্দেশ লাগু হওয়ার পর থেকে বিহার ‘ড্রাই স্টেট’। এদিকে রাজ্য সরকারের এই ফতোয়াকে চ্যালেঞ্জ জানিয়ে যৌথভাবে পাটনা হাইকোর্টের দ্বারস্থ হয় কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজেস কোম্পানিজ ও বার অপারেটরদের সংগঠন। সেই মামলায় শুক্রবার পাটনা হাইকোর্ট জানিয়ে দিল বিহার সরকারের অ্যান্টি-লিকার পলিসি বেআইনি। যদিও নীতীশ কুমার সরকারের এখনও বড় ভরসা তাদের আনা নতুন আইন। যা আগামী ২ অক্টোবর থেকে লাগু হতে চলেছে। সেই আইনের আওতায় তারা মদ নিষিদ্ধ করতেই পারেন বলে মনে করছেন নীতীশ সরকারের একাংশ। ফলে সেই আইনের বলে তাঁরা পাটনা হাইকোর্টে পাল্টা আবেদন জানাতেই পারেন। এখন কী হয় সেদিকেই চেয়ে সকলে।‌

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026