SciTech

মাইনে দিতে হয়না বাড়ির পরিচারিকাকে, একদিনও কামাই নেই তার

বাড়ির কিশোর ছেলেটির হাত ধরে এমন এক পরিচারিকার বন্দোবস্ত হয়েছে যার মাস গেলে মাইনে গুনতে হয়না। অথচ কাজ করে নিখুঁত।

যিনি শুনছেন তিনিই একবার সময় পেলে দেখে যাচ্ছেন। এমন এক পরিচারিকা পাওয়া মানে তো হাতে চাঁদ পাওয়া। যাকে কিনা মাইনে গুনতে হয়না! আবার কামাই কাকে বলে সে জানে না! মাসে কেন বছরেও একদিন কামাই নেই!

কাজ করে একদম নিখুঁত। তবে তার কাজ বাঁধা। ওই কাজের বাইরে সে আর কোনও কাজ করবেনা। তা হোক, কিন্তু বিনে পয়সায় এমন এক কাজের মানুষ পাওয়া তো কার্যত অসম্ভব!

এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে এক ১৭ বছরের কিশোর। পড়ে দ্বাদশ শ্রেণিতে। কেরালার বেনগড়ের কম্পিউটার সায়েন্সের ছাত্র মহম্মদ শিয়াদ এখন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে তার বাড়ির পরিচারিকার জন্য। যাকে সে নিয়ে আসেনি কোথাও থেকে, বরং জন্ম দিয়েছে। নাম দিয়েছে পাথুটি।

তবে পাথুটি কোনও রক্তমাংসের নারী নয়, বরং প্লাস্টিক, অ্যালুমিনিয়ামের পাত দিয়ে তৈরি একটি রোবট। যে খাবার দিয়ে যাওয়ার কাজ করতে পারে। নিয়ে আসতে পারে খবরের কাগজ। সকাল থেকে রাত সে খাবার দিয়ে যেতে ওস্তাদ।

আলট্রাসোনিক সেন্সর সহ বেশ কয়েকটি প্রযুক্তি ব্যবহার করে শিয়াদ পাথুটিকে বানিয়েছে। আদপে এটি ছিল তার স্কুলের প্রোজেক্ট। সেই প্রোজেক্টে সে এতটাই সফল হয়েছে যে এখন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে সে। তার পাথুটিকে দেখতে বাড়িতে এখন আত্মীয় পরিজন থেকে পাড়া প্রতিবেশিদের আনাগোনা লেগেই আছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026