Let’s Go

এখানে এলে কেদারনাথ, বদ্রীনাথ ও অমরনাথ দর্শন একসঙ্গে হয়ে যায়

কেদারনাথ, বদ্রীনাথ বা অমরনাথ যাত্রা সহজ নয়। তবে এ দেশে এমনও এক গুহা মন্দির রয়েছে যেখানে এলে কেদারনাথ, বদ্রীনাথ ও অমরনাথ দর্শন একসঙ্গে হয়ে যায়।

পুরাণ মতে এ মন্দিরের ৪টি দরজা রয়েছে। একটি দরজা রণ দ্বার, যা যুদ্ধের দরজা। অন্যটি পাপ দ্বার, যা পাপের দরজা। আর একটি ধর্ম দ্বার, যা ধর্মের দরজা। আর শেষটি মোক্ষ দ্বার, যা মুক্তির দরজা।

কথিত আছে যখন রাবণের মৃত্যু হয়, তখন এই মন্দিরের পাপ দ্বার বন্ধ হয়ে যায়। আর কুরুক্ষেত্রের যুদ্ধের পর মন্দিরের রণ দ্বার বন্ধ হয়ে যায়।

উত্তরাখণ্ডের কুমায়ুনের পিথোরাগড়ে রয়েছে রহস্যে মোড়া এক গুহা মন্দির। যা পাতাল ভুবনেশ্বর গুহা নামে খ্যাত। অপরিসর দুর্গম পথ ধরে গুহার মধ্যে ১৮০ ধাপ নেমে তবে পৌঁছনো যায় একটি ঘরে।

সেখানে রয়েছে ৩৩ হাজার দেবদেবীর মূর্তি। এই ঘরেই রয়েছে ৪টি স্তম্ভও। যা ৪ যুগ অর্থাৎ সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ ও কলিযুগের প্রতিভূ।

এই ৪টি স্তম্ভের মধ্যে একটি সবচেয়ে বড়। সেটি হল কলিযুগের স্তম্ভ। এই গুহা মন্দিরের মধ্যে রয়েছে একটি শিবলিঙ্গ। একেই পাতাল ভুবনেশ্বর বলা হয়।

কথিত আছে এই শিবলিঙ্গটি বেড়ে চলেছে। এমনও মনে করা হয় যে বাড়তে বাড়তে একদিন আসবে যখন গুহার মাথা স্পর্শ করে ফেলবে এই শিবলিঙ্গ।

যেদিন এই শিবলিঙ্গ গুহার মাথা স্পর্শ করে ফেলবে, সেদিনই পৃথিবীর শেষ দিন হবে বলে মনে করা হয়। স্থানীয়রা এটাও বিশ্বাস করেন যে এখানে এসে শিবলিঙ্গ দর্শন করলে কেদারনাথ, বদ্রীনাথ ও অমরনাথ দর্শন একসঙ্গে হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026