Kolkata

বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামছে তৃণমূল, জানালেন পার্থ চট্টোপাধ্যায়

রাজ্যের কোণায় কোণায় ২১ জুলাইয়ের প্রস্তুতি চলছে। সেটা যেমন চলছে তেমনই চলবে। সেইসঙ্গেই এবার বিজেপির বিরুদ্ধেও রাজ্যের প্রতিটি ব্লক, প্রতিটি এলাকায় পথে নামবে তৃণমূল। বিজেপি ও তাদের মদতপুষ্ট কিছু সংগঠন রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই অবস্থার তাঁর দল হাত গুটিয়ে বসে থাকতে পারেনা। তাই শান্তির জন্য এবার তৃণমূল কর্মীরা পথে নামবেন। এদিন তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনই জানালেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বিশৃঙ্খলার বিরুদ্ধে জনগণকে একত্র করাই তাঁদের একমাত্র লক্ষ্য বলে দাবি করেন পার্থবাবু। পার্থবাবু এদিন যা বললেন তাতে কোথাও গিয়ে রাজ্যের কোণায় কোণায় বিজেপি-তৃণমূল সংঘর্ষের ঘটনা বাড়তে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন দার্জিলিং নিয়ে ফের মোর্চাকে বন্‌ধের রাজনীতি থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন পার্থবাবু। দার্জিলিংয়ে যা হচ্ছে তাতে বিদেশি শক্তির হাত রয়েছে বলেই জোর দিয়ে দাবি করেন তিনি। তাঁর দাবি, দার্জিলিংয়ে অশান্তি জিইয়ে রাখতে কেন্দ্রও মদত দিচ্ছে। সবমিলিয়ে সেখানকার মানুষ খাবার পাচ্ছেন না। চিড়িয়াখানার জন্তুগুলিও তাদের খাবার না পেয়ে সমস্যায়। সেক্ষেত্রে বন্‌ধের রাস্তা থেকে সরে আসার অনুরোধ করেছেন তৃণমূল মহাসচিব। পাশাপাশি সাফ জানিয়েছেন, প্রাণ দেব রক্ত দেব, তবু বাংলাকে ভাগ হতে দেব না।

 

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026