পার্থ চট্টোপাধ্যায়, ছবি - আইএএনএস
প্রতি ৪৮ ঘণ্টায় একবার করে পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। আদালত এই নির্দেশ দেয় ইডি-কে। সেই নির্দেশ মেনে জোকা ইএসআই-তে প্রতি ২ দিনে ১ বার করে পার্থবাবুকে নিয়ে হাজির হচ্ছেন ইডি আধিকারিকরা। আর সেই স্বাস্থ্য পরীক্ষার সময় হাসপাতালে হাজির থাকছে সংবাদমাধ্যমও। কারণ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ আর নেই।
গতদিন প্রথম মুখ খুলে পার্থ জানিয়েছিলেন তিনি ষড়যন্ত্রের শিকার। রবিবার হাসপাতালে ঢোকার সময় জানান তাঁর কোনও টাকা নেই। তবে তাঁর ঢোকার সময়ের বক্তব্য ম্লান হয়ে যায় হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষার পর বার হওয়ার সময় তাঁর দেওয়া উত্তরে।
হাসপাতাল থেকে বার হওয়ার সময় সাংবাদিকরা পার্থবাবুকে প্রশ্ন করেন, উদ্ধার হওয়া টাকা কার? এবার অনেকটাই উত্তেজিত দেখায় পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি বলেন তাঁর নয়।
তবে এই তাঁর নয় কথাটা তিনি ৩ বার পরপর বলেন। তিনি বলেন, তাঁর নয়, তাঁর নয়, তাঁর নয়। এভাবে দেওয়া উত্তরে কিছুটা অবাক হন সাংবাদিকরা।
পার্থবাবুর ধৈর্যের বাঁধ যে ভাঙছে তা এই উত্তর থেকেই পরিস্কার। তিনি যে সুস্থ নন, সেকথাও এদিন জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতিতে ইডি-র হাতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়।
যে ঘটনার পর তৃণমূল কংগ্রেস তাঁকে বহিষ্কার করার পাশাপাশি তাঁর মন্ত্রিত্ব সহ সব পদ কেড়ে নিয়েছে। এদিকে আরও টাকা পাওয়া যাবে বলেই মনে করছেন ইডি আধিকারিকরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…