Kolkata

দলের দিকে আঙুল তুললেন পার্থ, টাকা অনেকেই তুলতেন, থাকত তাঁর জিম্মায়

এবার ইডি-র সামনে মুখ খুলতে শুরু করলেন পার্থ চট্টোপাধ্যায়। ইডির এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানান, পার্থবাবুর দাবি কেবল তাঁর জিম্মায় টাকা থাকত।

তিনি নিজে কোনও চাকরি দেওয়ার জন্য টাকা সংগ্রহ করেননি। অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য যে টাকা নেওয়া হত তা থাকত তাঁর জিম্মায়। দলের অনেক নেতাই টাকা তুলতেন। এভাবে তাঁরা টাকা তুলে তাঁর কাছে পাঠিয়ে দিতেন। তিনি সেই টাকা বিভিন্ন জায়গায় জমিয়ে রেখে দিতেন।

দলের টাকার দরকার পড়লে তার থেকে খরচ করা হত। তিনি যেসব কাগজে সই করেছেন তাও অন্যদের কথায়। পার্থ চট্টোপাধ্যায় জেরার মুখে এমনই জানিয়েছেন বলে দাবি করেছেন এক ইডি আধিকারিক।

এমনকি ওই আধিকারিকের দাবি, পার্থবাবু এও জানিয়েছেন যে অন্য নানা সরকারি বিভাগে চাকরি হয়েছে এভাবে। চাকরি বিক্রি হয়েছে। এই সংস্কৃতি তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার আগে থেকেই চালু ছিল বলেও দাবি করেছেন পার্থবাবু।

পার্থবাবুর আক্ষেপ অন্য নেতারা বিষয়টায় হাত ধুয়ে ফেলেছেন। আর পুরো দায় তাঁর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের সব দাবিই খতিয়ে দেখছে ইডি।

পার্থ চট্টোপাধ্যায় ইডির সামনে যা বলেছেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে তা কিন্তু তৃণমূলের জন্য অবশ্যই নতুন করে চিন্তার কারণ হল। আরও অন্য নেতার নামও এই ঘটনায় জড়াতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। তেমন কানাঘুষোও চলছে।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে কিন্তু তৃণমূলের জন্য বড় কাঁটা হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় কাণ্ড। এর প্রভাব ভোট বাক্সেও পড়তে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026