Kolkata

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি, নিয়ে যাওয়া হল হাসপাতালে

প্রায় ২৭ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা। তারপর গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

একটা সম্ভাবনা ছিলই। অবশেষে গ্রেফতার করা হল রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি। তিনি তদন্তে সহযোগিতা করছেননা বলে দাবি করেছে ইডি।

এদিন গ্রেফতারির পর প্রথমে মনে হয়েছিল সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে নিয়ে যাওয়া হবে পার্থবাবুকে। কিন্তু মাঝপথে গাড়ি ঘুরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। তাঁর শারীরিক পরীক্ষার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়।

পার্থ চট্টোপাধ্যায়ের মত হেভিওয়েট নেতার গ্রেফতারি অবশ্যই তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে। এদিকে গত শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটি টাকা।

অর্পিতা মুখোপাধ্যায় নামে এক মহিলার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ওই টাকা কোথা থেকে এল তা জানতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেফতার করে ইডি।

তবে কি অর্পিতা ও পার্থ চট্টোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরার কথা ভাবছে ইডি? এমনও মনে করা হচ্ছে। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জড়িত সন্দেহে তাঁর নাকতলার বাড়িতে গত শুক্রবার সকালেই হাজির হয়েছিল ইডি।

এদিন ইডি পার্থবাবুকে গাড়িতে তোলার পর পার্থবাবু জানান তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তাঁর জানা নেই। এমনকি তাঁকে নেত্রীর সঙ্গেও যোগাযোগ করতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত গত শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থবাবুর নাকতলার বাড়িতে পৌঁছন ইডি কর্তারা। তারপর থেকে শনিবার বেলা প্রায় ১০টা পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026