Kolkata

পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর, নানা সুবিধা সহ বাড়ছে বেতন

প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত পার্শ্ব শিক্ষকদের জন্য একগুচ্ছ সুখবর শোনালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্শ্ব শিক্ষকদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এতদিন মাতৃত্বকালীন ছুটির যে সুবিধা স্থায়ী শিক্ষকরা পেয়ে আসছেন, সেই একই সুবিধা এবার থেকে পার্শ্ব শিক্ষকরাও ভোগ করবেন। সেইসঙ্গে চালু হচ্ছে তাঁদের জন্য প্রভিডেন্ট ফান্ড।

পার্শ্ব শিক্ষকদের অনেকদিনের চাহিদা ছিল মাইনে বৃদ্ধির। তাঁদের সেই বেতনও এদিন বৃদ্ধি করেছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী বলেন, এখন প্রাথমিকে পার্শ্ব শিক্ষকরা বেতন পান ৫ হাজার ৯৫৪ টাকা। তা বেড়ে হচ্ছে ১০ হাজার টাকা। উচ্চ প্রাথমিকে পার্শ্ব শিক্ষকরা পান ৮ হাজার ১৮৬ টাকা। সেই মাইনে বেড়ে হচ্ছে ১৩ হাজার টাকা। এই বর্ধিত বেতন সকলের ক্ষেত্রে ১ মার্চ, ২০১৮ থেকে চালু করা হয়েছে। অর্থাৎ কাটিয়ে আসা মাসের টাকা তাঁরা এরিয়ার হিসাবে পেয়ে যাবেন।

রাজ্য সরকারের এই পদক্ষেপে বেজায় খুশি পার্শ্ব শিক্ষকরা। যে হারে দৈনন্দিন খরচ বাড়ছে তাতে মাইনে বৃদ্ধি তাঁদের জন্য অতি আবশ্যিক ছিল বলে জানান পার্শ্ব শিক্ষকদের কয়েকজন। এদিন শিক্ষামন্ত্রী সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন আগামী দিনে পার্শ্ব শিক্ষক নিয়োগও বৃদ্ধি করছে রাজ্য সরকার। ফলে শিক্ষাক্ষেত্রে আরও যুবক যুবতীর কর্মসংস্থান হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026