Kolkata

বিরোধীরাই অশান্তি পাকাচ্ছে, দাবি পার্থ চট্টোপাধ্যায়ের

বিরোধীরাই বিভিন্ন জায়গায় অশান্তি পাকাচ্ছে। টিভির সামনে উত্তেজক কথা বলছে। বিনা পয়সায় প্রচারের জন্য সংবাদমাধ্যমকে ব্যবহার করছে। যদি শাসক দলের তরফে মনোনয়ন পেশে বাধাই দেওয়া হত তবে কী করে মনোনয়ন পেশ শুরুর পর বিরোধীদের মনোনয়ন পেশের সংখ্যা তৃণমূলের চেয়ে বেশি হল? হিসাব বলছে বিজেপি, কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা তৃণমূলের চেয়ে অনেক বেশি মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরের বাইরে এমনই দাবি করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এদিন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে পার্থবাবুর নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধি দল। ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মত নেতারা।

প্রসঙ্গত আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পেশ শুরু হয়েছে গত সোমবার। তারপর থেকেই বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে রাজ্য নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়ে আসছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026