National

আর পড়ে আছে মাত্র ১৫০টি বাস্টার্ড, লোকসভায় রিপোর্ট পেশ

লোকসভায় এক রিপোর্ট পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানিয়েছেন দেশে আর মাত্র ১৫০টি বাস্টার্ড পড়ে আছে। যাদের রক্ষার চেষ্টা চলছে।

দেশে আর কটি বাস্টার্ড রয়ে গেছে? তার খতিয়ান কিন্তু পেশ করলেন কেন্দ্রীয় বন মন্ত্রী। জানা গেছে মাত্র ১৫০টি বাস্টার্ডই পড়ে আছে। যাদের রক্ষা করার জন্য যাবতীয় চেষ্টা চালানো হচ্ছে।

সারা দেশে উদ্বেগজনক হারে কমছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কিংবা গোদাবন পাখি। বর্তমানে ভারতে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অথবা গোদাবন পাখি রয়েছে ১৫০টির আশপাশে।

সারা দেশে কত সংখ্যক গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের অস্তিত্ব রয়েছে সে ব্যাপারে দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়া একটি সমীক্ষা চালায়। তাতে দেখা গিয়েছে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড কিংবা গোদাবন পাখি প্রায় বিলুপ্তির মুখে। পাখিগুলি মূলত বক প্রজাতির। তবে বকের চেয়ে অনেকটাই আলাদা। বরং তাদের চেহারায় উটপাখির প্রভাব রয়েছে।

গোদাবন পাখির সংখ্যা ও সংরক্ষণ নিয়ে সম্প্রতি লোকসভাতেও আলোচনা হয়েছে। লোকসভায় পেশ করা পরিসংখ্যান অনুসারে, সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডের দেখা মিলেছে রাজস্থানে।

রাজস্থানে ১২৮টি এই ধরনের পাখির দেখা মিললেও গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকে প্রতিক্ষেত্রে ১০টিরও কম গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড অথবা গোদাবন পাখির দেখা মিলেছে।

এক প্রশ্নের উত্তরে লোকসভায় গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড নিয়ে তথ্য পেশ করেছেন কেন্দ্রীয় পরিবেশ ও বন মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।

আরও জানা গিয়েছে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বা গোদাবন পাখি শিকার করা পুরোপুরি নিষিদ্ধ ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুসারে। গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ডকে সংরক্ষণের জন্যে কেন্দ্রীয় সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। এই অতিবিরল প্রজাতির পাখিগুলিকে রক্ষা করতে আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026