National

লোকসভার ১৭ জন সাংসদের দেহে করোনার হদিশ, তালিকায় বাংলার ১ সাংসদ

সংসদের বাদল অধিবেশন চালু হল সোমবার থেকে। সেখানে অধিবেশন শুরুর আগে করোনা পরীক্ষা ছিল বাধ্যতামূলক।

নয়াদিল্লি : গত ৯ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে বসেছিল বিধানসভার অধিবেশন। অধিবেশনে যোগ দিতে আসা বিধায়কদের জন্য করোনা পরীক্ষা ছিল আবশ্যিক। সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। সেখানেও সাংসদদের জন্য সংসদের অধিবেশনে অংশ নেওয়ার আগে করোনা পরীক্ষা ছিল বাধ্যতামূলক। আর সেই করোনা পরীক্ষা করতে গিয়ে লোকসভার ১৭ জন সাংসদের দেহে করোনার হদিশ পাওয়া গেল। গত রবিবার ও সোমবার সকলের পরীক্ষা হয়।

যে ১৭ জন সাংসদের দেহে করোনা পাওয়া গিয়েছে তাঁরা অধিবেশনে যোগ দিতে পারেননি। এই ১৭ জনের মধ্যে ১২ জন বিজেপির সাংসদ রয়েছেন।

এছাড়া ওয়াইএসআর কংগ্রেস-এর ২ জন সাংসদ, ১ জন শিবসেনা সাংসদ, ১ জন আরএলপি সাংসদ এবং ১ জন ডিএমকে সাংসদ রয়েছেন। বিজেপি সাংসদদের মধ্যে রয়েছেন মীনাক্ষী লেখি, অনন্ত কুমার হেগড়ের মত সাংসদ।

বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার গত রবিবারই জেনে যান তাঁর করোনা হয়েছে। তারপরই তিনি ট্যুইট করে জানান তাঁর করোনা হওয়ার কথা। জানান গত কয়েকদিনে যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁরা যেন তাঁদের শরীরের দিকে নজর রাখেন। উপসর্গ সামান্য থাকলেও যেন পরীক্ষা করিয়ে নেন।

তিনি নিজে সুস্থ আছেন বলেই জানান বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। জানান চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছেন তিনি।

করোনা আবহে ইতিমধ্যেই ৭ জন কেন্দ্রীয় মন্ত্রীর করোনা ধরা পড়েছে। এছাড়া ২৫ জন সাংসদ ও বিধায়ক সংক্রমণের শিকার হয়েছেন। ১ জন সাংসদ মারাও গেছেন করোনায়। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন বিধায়কের।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় কাবু হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনামুক্ত হলেও তাঁকে তারপর ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়। গত শনিবার রাতেও তাঁকে শারীরিক অসুস্থতার জন্য এইমস-এ ভর্তি করা হয়।

এদিকে সোমবার অভূতপূর্ব সুরক্ষাবিধি মেনে সংসদের উভয় কক্ষের অধিবেশন চালু হয়েছে। সাংসদরা হাজিরা দিয়েছেন হাজিরা-র জন্য বিশেষ অ্যাপে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026