National

সংসদে প্রবেশের আগে পরীক্ষার মুখে সাংসদরা

করোনা ভাইরাস নিয়ে সারা ভারতের অনেক জায়গাতেই কাজ বন্ধ। বিভিন্ন দর্শনীয় স্থানে লোক নেই। অফিসে মানুষ কম যাচ্ছেন। স্কুল, কলেজ বন্ধ। দোকানও কিছু খুলছে, কিছু বন্ধ। এমন এক পরিস্থিতিতে সংসদের অধিবেশন কিন্তু তার মতই চলছে। এমন কোনও নির্দেশিকাও নেই যে সংসদ বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে সংসদ জীবাণুমুক্ত করার পাশাপাশি এবার সাংসদদের সংসদে প্রবেশের মুখে পরীক্ষা করা শুরু হল বুধবার থেকে।

বুধবার সকালে একে একে সাংসদরা অধিবেশনে যোগ দিতে সংসদে হাজির হন। গাড়ি থেকে নামার পর তাঁদের প্রবেশদ্বারে থার্মাল স্ক্যানিং করা হয়। তারপরই তাঁরা ভিতরে প্রবেশ করতে পারেন। শুধু সাংসদ বলেই নয়, তাঁদের গাড়ির চালকদেরও এদিন পরীক্ষা করা হয়। তাঁদের সঙ্গে আসা অন্যদেরও পরীক্ষা হয়। পরীক্ষার পর তাঁরা অধিবেশন কক্ষে প্রবেশ করতে পারেন।

অনেক সাংসদ এদিন মাস্ক পরে সংসদে হাজির হন। কেন্দ্র ৩ এপ্রিল পর্যন্ত যেমন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলার কথা তেমনই চালাতে চাইছে। ফলে পরীক্ষা করেই আপাতত সাংসদদের প্রবেশ করিয়ে অধিবেশন চলবে। সংসদ চালু থাকলেও অবশ্য অনেক রাজ্যেই বিধানসভা অধিবেশন স্থগিত করা হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। এদিকে সংসদে প্রবেশের জন্য ভিজিটর পাস আগেই বন্ধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026