National

সিএএ গান্ধীজির স্বপ্ন পূরণ করেছে, বললেন রাষ্ট্রপতি

সংসদের বাজেট অধিবেশন শুরু হল শুক্রবার। বাজেট অধিবেশনের প্রথম দিনে প্রথা মেনে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, সিএএ গান্ধীজির স্বপ্ন পূরণ করেছে। মহাত্মা গান্ধীর স্বপ্ন পূরণ করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি পাকিস্তানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে বলে জানিয়ে এ বিষয়ে আন্তর্জাতিক মঞ্চের হস্তক্ষেপ চান। এদিকে সিএএ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের পর বিরোধীরা হৈচৈ শুরু করেন। রাষ্ট্রপতির বক্তব্যের মাঝেই হৈচৈ শুরু হয়।

রাষ্ট্রপতি এদিন বলেন, যে কোনও জাতি ধর্ম নির্বিশেষে কেউ নির্দিষ্ট পদ্ধতি মেনে দেশের নাগরিক হতে পারেন। এজন্য অনেক রাস্তা খুলে রেখেছে সরকার। যেকোনও জায়গায় বসবাসকারী শরণার্থীরা এর মধ্যে দিয়ে নাগরিকত্ব পেতে পারেন। বিশেষত দেশের উত্তরপূর্ব প্রান্তের মানুষজন। সরকারকেও এই পদ্ধতি আরও পরিস্কার করে বোঝানোর পরামর্শ দেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আরও বলেন, প্রতিবাদের নামে হিংসা দেশকে দুর্বল করে দেয়। তিনি বলেন, সরকার যে কোনও ধরনের আলোচনা, বিতর্কে রাজি আছে। সেই রাস্তায় না হেঁটে প্রতিবাদের নামে হিংসা হলে দুর্বল হবে দেশ, দুর্বল হবে সমাজ। নারী সুরক্ষা নিয়ে বলতে গিয়ে এদিন রাষ্ট্রপতি বলেন, সরকার নারী সুরক্ষায় দায়বদ্ধ। তারা প্রয়োজনীয় পদক্ষেপ করছে। এদিন রাষ্ট্রপতির বক্তব্যের পর সংসদ মুলতুবি হয়ে যায়। শনিবার বাজেট পেশ হবে সংসদে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026