National

রাজ্যসভার কঠিন হার্ডল টপকে পাশ হয়ে গেল নাগরিকত্ব বিল, অনুপস্থিত শিবসেনা

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানো বিজেপির জন্য কোনও কঠিন কাজ ছিলনা। যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা তাদের লোকসভায় রয়েছে। তাই গত সোমবার লোকসভায় বিলটি পাশও হয়ে যায় সহজেই। কিন্তু রাজ্যসভায় বিলটি পাশ করানো সহজ ছিলনা। কারণ সংসদের উচ্চকক্ষে সরকারের চেয়ে এককাট্টা বিরোধীদের শক্তি ছিল বেশি। কিন্তু শর্ত ছিল একটাই। বিরোধীদের এককাট্টাই থাকতে হবে এবং বিলের বিপক্ষে ভোটাভুটিতে ভোটদান করতে হবে। সেখানেই নিঃশব্দে বাজিমাত করল বিজেপি। সদ্য বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বাঁধা শিবসেনা এদিন বিজেপির তরফেই পদক্ষেপ করল। বিলটি নিয়ে ভোটাভুটির সময় শিবসেনা সাংসদরা ভোটাভুটিতে অংশই নিলেন না। ফলে বিজেপির বিল পাশ করাতে অসুবিধা হল না।

এদিন বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি। বিপক্ষে ভোট পড়ে ১০৫টি। ফলে বিলটি সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পাশ হয়ে যায়। কংগ্রেস সহ বিরোধী দলগুলি বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তুলেছিল। তৃণমূল বেশ কিছু সংশোধনী চেয়েছিল। কিন্তু এদিন কিছুই গ্রাহ্য হল না। বিলের পক্ষে যেহেতু ভোটাভুটিতেই সংখ্যাগরিষ্ঠতা হয়ে গেল তাই বিল পাশ হয়ে যায়। এখন বাকি রইল রাষ্ট্রপতির সাক্ষর। যা নিছকই নিয়ম মাত্র। তারপরে বিলই আইনে রূপান্তরিত হবে।

এদিনও রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বস্ত করার সুরে বলেন, এই দেশের বাসিন্দা কোনও মুসলিমের এই বিল নিয়ে আতঙ্কের কারণ নেই। তাঁরা এই দেশেরই নাগরিক। তাঁরা এখানে সম্মানের সঙ্গে বসবাস করবেন। এদিকে বিলটির বিরোধিতা করে অসমে এদিন বন্‌ধ পালিত হয়। অনেক জায়গায় ছোটখাটো গণ্ডগোলের খবরও মিলেছে। অসম বলেই নয়, উত্তরপূর্বের সব রাজ্যেই এই বিলের বিপক্ষে জনমত তৈরি হয়েছে। বিক্ষোভ চলছে। পরিস্থিতি উত্তাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026