National

তৃণমূল-বিজেপি প্রবল বাকযুদ্ধ, উত্তাল লোকসভা

পার্শ্বশিক্ষকদের অনশনকে সামনে রেখে শুক্রবার লোকসভায় জিরো আওয়ারে বক্তব্য রাখতে ওঠেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুরু থেকেই রাজ্য সরকারের দিকে আক্রমণ হেনে লকেট বলেন, ১২ দিন ধরে পার্শ্বশিক্ষকরা তাঁদের দাবি নিয়ে অনশনে বসে আছেন। ১ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে। কিন্তু এ নিয়ে হেল দোল নেই রাজ্য সরকারের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ নিয়ে এখনও কিছু বলেননি। মুখ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে একটা কথাও বলেন না। এভাবে চলতে থাকলে বহু পার্শ্বশিক্ষকের মৃত্যু হবে। পশ্চিমবঙ্গ সরকার এঁদের মেরে ফেলবে। রাজ্য কোনও আইনশৃঙ্খলা নেই বলেও দাবি করেন বিজেপি সাংসদ।

লকেট চট্টোপাধ্যায় যখন রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন তখন তৃণমূল সাংসদরা এর বিরোধিতা করেন। এগিয়ে আসেন সামনের সারির দিকে। সেখানে বিজেপি সাংসদদের সঙ্গে তাঁদের প্রবল বাকযুদ্ধ শুরু হয়। যা ১০ মিনিট চলে। লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য শেষ হলে সকলকে নিজের নিজের আসনে ফিরে যেতে বলেন স্পিকার। তৃণমূলের দাবি, বিজেপি লোকসভাকে প্রচারের মঞ্চ করে ফেলেছে।

বিকাশ ভবনের সামনে অন্দোলনরত পার্শ্বশিক্ষকরা গত ১৬ নভেম্বর থেকে অনশনের রাস্তায় হাঁটেন। প্রায় ৩০ জন পার্শ্বশিক্ষক অনশন শুরু করেন। তাঁদের দাবি, স্থায়ী চাকুরিরত শিক্ষকদের সমান তাঁদের মাইনে দিতে হবে। পার্শ্বশিক্ষকরা অবশ্য পুরো সময়ের শিক্ষক নন। বর্তমানে প্রাথমিক স্কুলে প্যারাটিচার বা পার্শ্বশিক্ষকরা পান ১০ হাজার টাকা। হাই স্কুলে প্যারাটিচার পান ১৩ হাজার টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026