National

হাতে মেহেন্দি, কপালে সিঁদুর, সংসদে নুসরত, বাংলায় শপথ নিলেন মিমি

লোকসভার সদস্য হিসাবে শপথবাক্য পাঠ অন্য সাংসদদের হয়ে গেছে। লোকসভাও চালু রয়েছে পুরোদমে। কিন্তু বিয়ের জন্য লোকসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হতে পারেননি বসিরহাটের সাংসদ নুসরত জাহান। বিয়ে হয়েছে তুরস্কে। আর সেখানে নুসরতের সঙ্গে হাজির ছিলেন তাঁর বন্ধু যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। ফলে তিনিও শপথগ্রহণ পর্ব থেকে বিরত ছিলেন। মঙ্গলবার দুজনেই হাজির হলেন সংসদে। শপথবাক্যও পাঠ করলেন।

মঙ্গলবার নুসরত জাহান ও মিমি চক্রবর্তী দুজনেই হাজির হন সংসদে। প্রথম দিনে শপথগ্রহণ করেন দুজন। দুজনেই বাংলায় শপথবাক্য পাঠ করেন। দুজনেরই বলার শেষে শোনা গেছে জয় বাংলা ধ্বনি। বিজেপির জয় শ্রীরাম ধ্বনির পাল্টা জয় বাংলা ধ্বনির কথা আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর সেই আদেশই এদিন শপথের সময় পালন করেন তৃণমূলের ২ সাংসদ।

প্রথম দিনে সদ্য বিবাহিত নুসরত জাহানের পরনে ছিল সাদা ও বেগুনি রঙের শাড়ি। হাতে গয়না। হাত জুড়ে ছিল বিয়ের মেহেন্দি। কপালে সিঁদুর। মিমির পরনে ছিল হাল্কা রঙের পোশাক। নুসরত এদিন বলেন, তাঁর লোকসভা এলাকার মানুষের অনেক সমস্যা রয়েছে। সেগুলি তিনি একে একে সংসদে তুলে ধরতে চান। গত রবিবারই বিয়ে সেরে স্বামীর সঙ্গে কলকাতা ফিরেছেন নুসরত। তারপর এদিন এলেন সংসদে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026