National

সংসদ শুরু ১৭ জুন, কবে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নতুন অর্থমন্ত্রী

যে বছর ভোট থাকে সে বছর পূর্ণাঙ্গ বাজেট কেন্দ্রীয় সরকার পেশ করতে পারেনা। তবে একটা বাজেট পেশ হয়। যা পূর্ণাঙ্গ হয়না, হয় অন্তর্বর্তী বাজেট। জিতে নতুন সরকার ক্ষমতায় আসার পর ফের পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়। এবার লোকসভা ভোট থাকায় সেটাই হতে চলেছে। ফেব্রুয়ারিতে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল। প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি বিদেশে চিকিৎসা করাতে যাওয়ায় পীযূষ গোয়েল বাজেট পেশ করেন। এরপর ভোট হয়েছে। নতুন সরকার গঠন হয়েছে। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশের পালা।

আগামী ১৭ জুন বসতে চলেছে নতুন সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশন চলবে ১৭ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত। এরমধ্যে ৫ জুলাই দেশের নতুন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করবেন পূর্ণাঙ্গ বাজেট। সংসদের অধিবেশন চলায় সে সময় বাজেট নিয়ে চর্চাও হবে। ২০ জুন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

এবার লোকসভায় নিজেদের শক্তি আরও বাড়িয়ে আসছে বিজেপি। ৩০৩ জন সাংসদ রয়েছে তাদের। ফলে লোকসভায় যে কোনও বিল পাশ করানো আগে যেমন সমস্যার ছিল না, এখন তার চেয়েও বেশি সুবিধার হবে। এদিকে ১৭ জুন অধিবেশনের প্রথম দিনে প্রোটেম স্পিকার নির্বাচিত হবেন। তিনিই নতুন সাংসদদের শপথবাক্য পাঠ করাবেন। তারপর ১৯ জুন লোকসভার অধিবেশন চলাকালীন নতুন স্পিকার নির্বাচিত হবেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026