National

নতুন সরকার গঠনের পর সংসদের প্রথম অধিবেশন কবে জেনে নিন

১৭ তম লোকসভা নির্বচন শেষ হয়েছে। দ্বিতীয় বারের জন্য নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করতে চলেছে। বিজেপি তাদের আরও ক্ষমতা বৃদ্ধি করে ৩০৩টি আসনে জয়ী হয়ে যাচ্ছে সংসদে। ৩০৩ জন সাংসদ নিয়ে সংসদে প্রবল শক্তিধর দল হিসাবে বিরাজ করবে পদ্ম শিবির। এদিকে লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর সংসদের যে অধিবেশন হয় তা শুরু হচ্ছে আগামী ৬ জুন। এমনই জানাচ্ছে সংবাদ সংস্থা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাঁর মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে আগামী ৩০ মে। তার পরেই কার্যত শুরু হবে সংসদের অধিবেশন। ৬ জুন চালু হওয়ার পর এই অধিবেশন চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। ১৫ জুন শেষ হবে নতুন সরকার গঠনের পর প্রথম সংসদের অধিবেশন। যেখানে দেশের কোণা কোণা থেকে নির্বাচিত সাংসদরা হাজির হবেন।

সংসদে এবার হাজির হবেন কেউ প্রথমবার। কেউ আবার আগেও সাংসদ ছিলেন। তাই তাঁর কাছে অধিবেশন কক্ষ নতুন নয়। নিয়ম কানুনও নতুন নয়। বরং তুলনায় এবার যাঁরা প্রথম আসছেন তাঁদের জন্য ৬ জুন দিনটার মাহাত্ম্য যথেষ্ট বেশি। দেশের আইনসভার একজন সদস্য তিনি। এটা অনুভব করাটাও যথেষ্ট আনন্দের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026