National

সংরক্ষণ বিল গেল রাজ্যসভায়, তুঙ্গে বিরোধীদের হৈচৈ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের মানুষের জন্য চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণে সবুজ সংকেত দেওয়ার পরই তা লোকসভায় পেশ করা হয়। লোকসভায় সেই বিল সহজেই পাশ হয়ে যায়। সেখানে তৃণমূল সহ বিরোধী অনেক দলেরই সমর্থন পায় বিলটি। নিয়মমতো সংবিধান সংশোধনী এই বিল রাজ্যসভায় এবার পাশ হওয়া দরকার। এখানে বিলটি পেশ হওয়ার পর বিরোধীরা একযোগে হৈচৈ শুরু করেন। তাঁদের দাবি, এই বিল নিয়ে তাঁদের আপত্তি নেই। কিন্তু সংবিধান সংশোধনীর মত এমন একটি বিলকে পাশ করানোর আগে একবার সেটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো দরকার। এই দাবিতে সোচ্চার হয় তৃণমূল, সিপিআই, ডিএমকে সহ অন্য বিরোধী দলগুলি।

কংগ্রেস সাংসদ মধুসূদন মিস্ত্রি বলেন, এই বিল অসম্পূর্ণ। তাছাড়া যেদিন পেশ করা হল, সেদিনই বিলটি পাশ করাতে হবে এমন তাড়া কেন? কেন্দ্র কিসের জন্য বিলটি পাশ করাতে এত তাড়াহুড়ো করছে? এদিন একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী বিল নিয়েও রাজ্যসভায় সোচ্চার হন কংগ্রেস ও বিরোধী সাংসদরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026