National

২৪ সাংসদকে ৫ দিনের জন্য সাসপেন্ড করলেন স্পিকার

লোকসভায় অস্বাভাবিক বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগে এআইএডিএমকের ২৪ জন সাংসদকে ৫ দিনের জন্য সাসপেন্ড করলেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। হট্টগোল লোকসভায় নতুন কিছু নয়। সেখানে সভা বারবার মুলতুবিও হয়। বিরোধীরা বিভিন্ন ইস্যুতে হৈচৈ করেন। এদিন যখন রাফাল ইস্যু নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে, তখনই এআইএডিএমকের সাংসদরা হট্টগোল শুরু করেন।

ওয়েলে নেমে আসেন তাঁরা। এআইএডিএমকে সাংসদরা পড়শি রাজ্য কর্ণাটকে কাবেরী নদীর ওপর ড্যাম তৈরির বিরোধিতা করে সোচ্চার হন। স্পিকারের সামনে এসে তাঁরা কাগজ ছিঁড়ে স্পিকারের চেয়ারের দিকে ছুঁড়ে দেন। এই অবস্থায় স্পিকার সতর্ক করলেও তাতে কান দেননি সোচ্চার সাংসদরা। তারপরই ২৪ জনের নাম পড়ে তাঁদের ৫ দিন সাসপেন্ড করা হল বলে ঘোষণা করেন স্পিকার। এই সিদ্ধান্তের প্রতিবাদে সরকার বিরোধী স্লোগান দিতে দিতে সংসদ চত্বরে পরে মিছিল করেন এআইএডিএমকে সাংসদরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026