National

প্রবল হট্টগোলের মধ্যেই লোকসভায় পেশ তিন তালাক বিল

সংসদ শুরুর পর থেকেই লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বিরোধীদের হৈচৈতে থমকে গেছে। সোমবারও কংগ্রেস সাংসদরা যেখানে রাফাল চুক্তি নিয়ে জেপিসি-র দাবিতে অনড় অবস্থান নিয়ে হৈচৈ শুরু করেন, সেখানে এডিএমকে সাংসদরা কাবেরী নদীর ওপর কর্ণাটক সরকারের বাঁধ নির্মাণের বিরোধিতায় সোচ্চার হন। টিডিপি সাংসদরা আবার অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার দাবিতে ওয়েলে নেমে চিৎকার শুরু করেন। এই চিৎকার চেঁচামেচির মধ্যেই কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ দ্যা মুসলিম ওম্যান (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ) বিল, ২০১৮ বা সহজ কথায় তিন তালাক বিল লোকসভায় পেশের অনুমতি চান।

আইনমন্ত্রীর এই আবেদনের বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সংসদের মৌলিক অধিকারের ১৪ ও ২১ নম্বর ধারা এই বিল পেশের ফলে লঙ্ঘিত হবে বলে দাবি করেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট মুসলিম মহিলাদের অধিকার রক্ষার যে রায় দিয়েছে তা রক্ষা করতেই এই বিল পেশ করা হচ্ছে। বিল পেশ হয় লোকসভায়। তবে তারপরই ফের মুলতুবি হয়ে যায় অধিবেশন। প্রসঙ্গত গত ১৯ সেপ্টেম্বর তিন তালাককে ফৌজদারি অপরাধ বলে চিহ্নিত করে একটি অর্ডিন্যান্স জারি করেছিল কেন্দ্র।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026