সংসদে রয়েছেন বিভিন্ন ভাষাভাষীর নেতারা। তাঁরা চাইলে সংবিধানের অষ্টম শিডিউলের তালিকাভুক্ত ২২টি ভাষায় সংসদে কথা বলার দাবি রাখেন। কিন্তু অনুবাদকের অভাবে এতদিন লোকসভায় ১৭টি ভাষার ব্যবহার করা যেত। বাকি ৫টি ভাষা অনুবাদের উপায় না থাকায় এতদিন তা লোকসভায় সাংসদদের বক্তব্য রাখার ভাষা হিসাবে মান্যতা পাচ্ছিল না। এবার পেল।
গত বৃহস্পতিবার লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন জানান, এতদিন লোকসভায় ১৭টি ভাষা ব্যবহার করা যেত। কিন্তু এখন থেকে ২২ টি ভাষা ব্যবহার করা যাবে। নতুন ৫টি ভাষা হল ডোগরি, কাশ্মীরী, কোঙ্কণি, সাঁওতালি ও সিন্ধি। তবে শর্ত একটাই, এসব ভাষায় বক্তব্য রাখতে চাইলে সাংসদকে ২৪ ঘণ্টা আগে তা জানিয়ে দিতে হবে।
প্রসঙ্গত এই বাদল অধিবেশন শুরুর আগেই এই ৫টি ভাষাতে বক্তব্য পেশের অধিকার রাজ্যসভায় সুনিশ্চিত করেছিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। উচ্চকক্ষের পর এবার সংসদের নিম্নকক্ষেও সেই একই নিয়ম চালু হল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…