National

হরিকে হারিয়ে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান আরেক হরি

বৃহস্পতিবার ২ হরির লড়াইয়ের দিকে চেয়েছিল রাজনৈতিক মহল। একজন হরিবংশ নারায়ণ সিং। এই জেডিইউ সাংসদ ছিলেন এনডিএ প্রার্থী। অন্যজন বিকে হরিপ্রসাদ। এই কংগ্রেস সাংসদকে বিরোধী ইউপিএ-র তরফে দাঁড় করানো হয়েছিল। লড়াই ছিল রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে হবেন তা নিয়ে। সেই লড়াইয়ে হরিপ্রসাদ কড়া প্রতিদ্বন্দ্বিতা দিলেও শেষ হাসি হাসলেন হরিবংশই। এক হরিকে হারিয়ে অন্য হরি হলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। যা কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির হাসিও চওড়া করেছে।

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের জন্য এদিন সংসদের উচ্চকক্ষে ভোটাভুটি হয়। উপস্থিত সাংসদরা ভোট দেন। ভোট দানে বিরত থাকেন আপ, ওয়াইএসআর কংগ্রেস ও পিডিপি সাংসদরা। কমপক্ষে ১১৯টি ভোট যাঁর ঝুলিতে পড়বে তিনিই জিতবেন। এই অবস্থায় ভোটাভুটির পর দেখা যায় এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং পেয়েছেন ১২৫টি ভোট। অন্যদিকে ইউপিএ প্রার্থী বিকে হরিপ্রসাদ পেয়েছেন ১০৫টি ভোট।

এদিনের জয়ের পর খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিবংশ নারায়ণ সিংকে শুভেচ্ছা জানান। তাঁকে শুভেচ্ছা জানান কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ। পাশাপাশি বিরোধীদের দিকে একটু বেশি নজর দেওয়ার অনুরোধ করেন তিনি। চেয়ারম্যান ও নব নির্বাচিত ডেপুটি চেয়ারম্যানের জন্যই এই অনুরোধ ছিল তাঁর। অন্যদিকে এই নিয়ে হাল্কা মেজাজেই হাসিঠাট্টা করেন অরুণ জেটলি।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026