লোকসভায় পাশ জিএসটি বিল

লোকসভার হার্ডল সহজেই টপকাল জিএসটি বিল। সোমবার জিএসটি বিল পাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সাফল্যের কৃতিত্ব আগের সরকারের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এদিন জিএসটি পাশের আনন্দে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী স্বীকার করে নেন ইউপিএ আমলে এই বিলটি তিনি ভাল করে বুঝতে পারেননি। তাই সেসময়ে বিরোধিতা করেন। যদিও কংগ্রেস সমর্থন দিলেও মোদীকে খোঁচা মারতে ছাড়েনি। কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে বলেন, নরেন্দ্র মোদী যে বিষয়টি মুখ্যমন্ত্রী থাকতে বোঝেননি, প্রধানমন্ত্রী হওয়ার পর তা বুঝে গেলেন। এদিকে জিএসটির সাফল্য ভাগ করে নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সংস্কারমুখী বিল দেশ থেকে কর সন্ত্রাস দূর করবে। বিলটিকে দরিদ্রপন্থী বলেও ব্যাখ্যা করেন তিনি। জিএসটি চালু হলে তা ভারতীয় অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে লোকসভায় পাশের পর এবার এই বিলটি যাবে দেশের সবকটি রাজ্য বিধানসভার কাছে। তবে বিরোধী দলগুলিকেও পাশে পেয়ে যাওয়ায় সেই অনুমোদন কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। বিধানসভাগুলিতে অনুমোদন পেলে বিলটি যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি সিলমোহর দিলেই তা আইনে রূপান্তরিত হবে। তবে এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে বিলটি কার্যকর হতে হতে পয়লা এপ্রিল হয়ে যাবে।

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026