ভারতীয় রেল, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
রেলে এখন চলছে নতুন নিয়োগের কাজ। তারমধ্যেই আরও ৩২ হাজার পদে চাকরির কথা জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। শুক্রবার রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আরও ৩২ হাজার চাকরির কথা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ১ লক্ষ ৩২ হাজার মোট পদে নিয়োগ প্রক্রিয়া চলছে।
এই নতুন যে ৩২ হাজার পদে নিয়োগ হচ্ছে তার বেশিরভাগটাই হচ্ছে রেল লাইনের সুরক্ষার দেখভালে। নিয়োগ হবে লেভেল ১ পদে। অর্থাৎ গ্রুপ ডি পদে। তবে সব চাকরিই স্থায়ী চাকরি হতে চলেছে।
রেলমন্ত্রী এদিন রাজ্যসভায় জানান, রেলের সুরক্ষায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। এজন্য সাকুল্যে ১৩ হাজার কোটি টাকার যন্ত্র কেনা হচ্ছে। যা দেশের রেল সুরক্ষাকে মজবুত করবে। গত এক বছরে রেল দুর্ঘটনাতেও রাশ টানা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…