National

কংগ্রেসের হিম্মত ছিলনা, আমাদের আছে, তাই করেছি, জানালেন অমিত শাহ

১৯৮৫ সালে অসম চুক্তি করেছিলেন রাজীব গান্ধী। কিন্তু কংগ্রেসের হিম্মত ছিলনা অনুপ্রবেশকারীদের দেশ থেকে বার করে দেওয়ার। বিজেপির আছে। তাই তারা তা করছে। এদিন অসম কাণ্ডে রাজ্যসভায় অমিত শাহ এই বক্তব্য পেশ করার পরই সভা জুড়ে হৈ হট্টগোল শুরু হয়। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস সাংসদরা প্রবল হট্টগোল শুরু করেন। যার জেরে প্রথমে বেলা ১টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন। পরে দিনের মত মুলতুবি করে দিতে হয় অধিবেশন।

অসমে নাগরিক পঞ্জির তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের বাদ পড়ার ঘটনায় সোমবার থেকেই সরব তৃণমূল সাংসদরা। এদিন তাঁদের সঙ্গে যোগ দেন কংগ্রেস সাংসদরাও। রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে গেলেও লোকসভায় এই ইস্যুতে হৈচৈ বজায় থাকে। এদিন সংসদের বাইরে ধরনায় সামিল হন তৃণমূল সাংসদরা।

এদিকে রাজ্যেও অসম কাণ্ডে ঝড় বইছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গেও নাগরিক পঞ্জি তৈরি করে বাংলাদেশ থেকে আসা মানুষজনকে সেখানে ফেরত পাঠানোর কথা জানিয়ে দিয়েছেন। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় আবার একটি সভায় দাবি করেন এ রাজ্যের নতুন প্রজন্মের ছেলেমেয়েদের চাকরি খেয়ে নিচ্ছেন সীমানা পার করে আসা মানুষজন। ভোটের জন্য এসব করা হচ্ছে। অসম ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ও গত সোমবারই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি জানিয়েছেন, অসমে বাঙালি খেদাও নিয়ে তিনি চিন্তিত। এভাবে নাগরিক পঞ্জি থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ দেওয়াও তিনি মেনে নিচ্ছেন না।

(ছবি – সৌজন্যে – রাজ্যসভা টিভি)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026