National

অনাস্থা খারিজ, বিশাল ব্যবধানে জয়ী নরেন্দ্র মোদী সরকার

যতই অনাস্থা আনা হোক, যতই সনিয়া গান্ধী বলুন না কেন যে কে বলেছে তাঁদের কাছে সংখ্যা নেই, বিরোধীরা সকলেই জানতেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার লোকসভায় আস্থা ভোটে হারছে না। যা সংখ্যা দরকার তার চেয়ে অনেক বেশি রয়েছে তাদের ঝুলিতে। তবু একবার নিজেদের জল মেপে নিতে চাইছিলেন বিরোধীরা। দেখে নিতে চাইছিলেন তাঁদের শক্তি। অন্যদিকে এতে বিজেপিরও জল মাপা হয়ে গেল। ২০১৯-এর আগে যা তাদের জন্যও প্রয়োজনীয় ছিল।

১২ ঘণ্টা আলোচনার পর শুক্রবার রাত ১১টার পর শুরু হয় ভোটাভুটি। সেই ভোটাভুটিতে কার্যত অনায়াস জয় পায় মোদী সরকার। ৩২৫-১২৬ ভোটের ব্যবধানে জয় পায় তারা। খারিজ হয়ে যায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব। এদিনের সহজ জয় কিন্তু ২০১৯-এর আগে বিজেপিকে বাড়তি অক্সিজেন দিল। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রাজ্যে উপনির্বাচনে হারতে হারতে বিজেপি কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল। এদিনের ভোটাভুটি কিন্তু তাদের অনেকটাই চাপমুক্ত করল। উল্টে অনাস্থা এনে বিরোধী জোট কিন্তু প্রমাণ করতে পারল না তারা তাদের শক্তি বৃদ্ধিতে সমর্থ হয়েছে। এদিন ভোটাভুটি থেকে বিরত থাকেন শিবসেনা ও বিজু জনতা দলের সাংসদরা। যাকে বিজেপি জন্য ধাক্কা বলে মনে হলেও, তাতে বিজেপির কিছু আসে যায়নি।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026