National

লোকসভায় অনাস্থা প্রস্তাব গৃহীত, ভোটাভুটি আগামী শুক্রবার

বাজেট অধিবেশনেই লোকসভায় অনাস্থা প্রস্তাব তুলে ভোটাভুটির চেষ্টা হয়েছিল। কিন্তু তখন লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন বিরোধীদের অনাস্থা প্রস্তাব গ্রহণ করেননি। বাদল অধিবেশনের শুরুর দিনেই বুধবার ফের লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করে কংগ্রেস, তেলেগু দেশম পার্টি ও এনসিপি। এবার কিন্তু লোকসভায় গৃহীত হয়েছে প্রস্তাব। ঠিক হয়েছে বিতর্কের পর আগামী শুক্রবার ভোটাভুটি পর্ব অনুষ্ঠিত হবে।

এই মুহুর্তে শরিকদের মিলিয়ে লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সদস্য সংখ্যা ২৭৩। ম্যাজিক ফিগারের চেয়ে অনেক বেশি। শরিকদের একটা বড় অংশের ভোট না পেলেও কিছু আসে যায়না বিজেপির। তারাই জিতবে। হিসেব তাই বলছে। রাজনৈতিক বিশেষজ্ঞরাও তেমনই মনে করছেন। ফলে এ নিয়ে বড় একটা চিন্তিত নয় বিজেপি। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়ে দিয়েছেন তাঁরা চ্যালেঞ্জ গ্রহণ করছেন। তাঁরাই জিতবেন। প্রসঙ্গত শেষ ১৫ বছর আগে তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস। সেবার বিজেপি অনায়াসেই তাদের সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দেয়। যদিও কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী দাবি করেছেন তাঁদের কাছে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের সংখ্যা নেই, কে বলেছে?

তবু এবারও যে বিজেপির জয়ের সম্ভাবনা যথেষ্ট তা বিরোধীরাও হয়তো জানেন। কিন্তু এটা ২০১৯-এর আগে একটা চাল ছাড়া কিছু নয় বলেই মেনে নিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। বিরোধীরা দেখাতে চাইছেন বিজেপি সরকারের ওপর থেকে অনেকটাই ভরসা উঠেছে শরিকদের। ফলে আগের সংখ্যা আর নেই। সব বিরোধী দলগুলোকে একজোট হতেও এই তথ্য বড় ভূমিকা নিতে পারে। যা মোদী সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে অনেকটা অক্সিজেন পেতে পারে বিরোধীরাও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026