National

রাজ্যসভায় পেশ হল তিন তালাক বিল

লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেছে তিন তালাক বিল। সংসদের নিম্নকক্ষে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। ফলে বিলটি পাশ করাতে অসুবিধা হয়নি। কিন্তু রাজ্যসভায় এখনও তারা সংখ্যালঘু। ফলে সংসদের উচ্চকক্ষে বিল পাশ করানোটাই তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। এদিন বিল পেশ হওয়ার পরই সেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় কেন্দ্রকে।

তৃণমূল সাংসদরা বিলের বিরোধিতা করে তুমুল হৈচৈ শুরু করেন। পাশে পান কংগ্রেসকে। কংগ্রেসের তরফে আনন্দ শর্মা বিলটিকে রাজ্যসভার সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন। কমিটির সদস্য কারা হবেন তার নামের তালিকাও প্রস্তাব করেন তিনিই। এদিন বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে কংগ্রেস মরিয়া অবস্থান নেয়। ফলে সভার কাজ ব্যাহত হতে থাকে। বিরোধীদের প্রবল হট্টগোলে অবশেষে সভা দিনের মত মুলতুবি করে দেন ডেপুটি স্পিকার পিজে কুরিয়েন।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026