গুজরাট বিধানসভা নির্বাচনের প্রভাব পড়তে পারে সংসদের অধিবেশনে। ইতিমধ্যেই সংসদের শীতকালীন অধিবেশন পিছিয়ে দিতে সওয়াল শুরু করেছেন বেশ কয়েকজন বিজেপি সাংসদ। সাধারণত সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় নভেম্বরের তৃতীয় সপ্তাহে। শেষ হয় বড়দিনের আগে। কিন্তু এবার গুজরাটে ভোটের কারণে বিজেপি ও কংগ্রেসের প্রথম সারির সাংসদরা গুজরাটে দলীয় প্রচারের কাজে ব্যস্ত। তাই এই পরিস্থিতিতে যদি অধিবেশন বসে তাহলে নানান ইস্যুতে বিতর্ক চালাতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে বলে সওয়াল করেছেন বিজেপি সাংসদদের একাংশ।
যদিও বিজেপি শীতকালীন অধিবেশন পিছতে চাইলেও তাতে বড় একটা আমল দিচ্ছে না বিরোধীরা। বরং অধিবেশন শুরু হলে জিএসটি সহ বেশ কিছু ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরে গুজরাট নির্বাচনে ফায়দা তুলতে চাইছে তারা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…