রাজ্যসভায় এদিন একটি প্ল্যাকার্ডে ২ ধরণের ৫০০ টাকার নোট দেখিয়ে বক্তব্য রাখতে ওঠেন কংগ্রেস সাংসদ কপিল সিব্বল। তাঁর প্রশ্ন, তাঁর হাতে থাকা ২ ধরণের ৫০০ টাকার ছবিতে নোটের সাইজ এবং ডিজাইন আলাদা। কিন্তু এটা কীভাবে সম্ভব? রিজার্ভ ব্যাঙ্ক কীকরে ২ ধরণের ৫০০ টাকার নোট ছাপতে পারে? কপিল সিব্বল ২ ধরণের নোটকে সামনে রেখে কেন্দ্রকে নিশানা করতেও ছাড়েননি। তাঁর দাবি, এবার বোঝা গেল কেন কেন্দ্র নোটবন্দির রাস্তায় হাঁটল। ২ ধরণের ৫০০ টাকার নোটকে দেশের সবচেয়ে বড় দুর্নীতি বলেও ব্যাখ্যা করেন তিনি।
সুর আরও চড়িয়ে কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ বলেন, তাঁদের সরকার কখনও এমন ২ ধরণের নোট ছাপায়নি। একটা দলের জন্য আর একটা সরকারের জন্য। কংগ্রেসের দাবি, এই কারণেই বিজেপি হঠাৎ করে এতটাকা ফাণ্ড করে ফেলেছে।
যদিও কংগ্রেসের এসব দাবি নস্যাৎ করে দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর পাল্টা দাবি, এত নোট ছাপা হচ্ছে। তারমধ্যে একটা দুটো নোট ছোটবড় হয়ে যেতে পারে। এটা সংসদে তোলার মত কোনও প্রসঙ্গ নয়। কংগ্রেস দায়িত্বজ্ঞানহীনের মত প্রশ্ন তুলছে। এভাবে কংগ্রেস জিরো আওয়ারের সময় নষ্ট করছে।
বিজেপি সাংসদ মুখতার আব্বাস নাকভি নোটগুলি কোথা থেকে এল সে সম্বন্ধে জানতে চেয়ে প্রশ্ন তোলেন। যদিও এতে কংগ্রেস সাংসদরা দমে যাননি। কার্যত এই ইস্যুতে তাঁদের হৈচৈতে রাজ্যসভার অধিবেশন তখনকার মত মুলতুবি হয়ে যায়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…