National

মোগলসরাইয়ের নাম বদলে দীনদয়াল উপাধ্যায়, সংসদে তুলকালাম

মোগলসরাই জংশন। ভারতের হাতে গোনা কয়েকটা শতাব্দীপ্রাচীন স্টেশনের একটি। ১৮৬২ সালে তৈরি প্রাচীন এই স্টেশনের নাম বদলে স্বাধীনতা সংগ্রামী দীনদয়াল উপাধ্যায়ের নামে করতে উঠেপড়ে লেগেছে বিজেপি।

উত্তরপ্রদেশের মসনদে মুখ্যমন্ত্রী হিসাবে যোগী আদিত্যনাথ বসার পরই নতুন সরকার কেন্দ্রের কাছে আবেদন জানায়, তারা মোগলসরাইয়ের নাম বদলে দীনদয়াল উপাধ্যায়ের নামে করতে চায়। সেই আবেদনে গত বৃহস্পতিবারই সবুজ সংকেত দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। এতেই চটেছে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি।

শুক্রবার রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন দুই দলের সাংসদরা। সমাজবাদী পার্টির তরফে দাবি করা হয় এমন একজনের নামে মোগলসরাই স্টেশনের নামকরণের চেষ্টা চলছে যাঁর স্বাধীনতা সংগ্রামে কোনও অবদানই নেই। সমাজবাদী পার্টির নেতা নরেশ আগরওয়াল দাবি করেন, বিজেপি দেশের চরিত্রই বদলে ফেলতে চাইছে। উত্তরপ্রদেশের ম্যাপই বদলে দিচ্ছে তারা।

পাল্টা বিজেপির তরফে মুখতার আব্বাস নাকভি মুম্বইয়ের ভিক্টোরিয়া টার্মিনাসের প্রসঙ্গ টেনে বলেন, ওই স্টেশনের নামও তো বদলে ছত্রপতি শিবাজি টার্মিনাস করা হয়েছে। বিরোধীদের হৈ হট্টগোলে ১০ মিনিটের জন্য মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026