National

লোকসভায় কাগজ ছুঁড়ে ৫ দিনের জন্য সাসপেন্ড ৬ কংগ্রেস সাংসদ

৬ কংগ্রেস সাংসদকে ৫ দিনের জন্য লোকসভা থেকে সাসপেন্ড করলেন স্পিকার সুমিত্রা মহাজন। সাসপেন্ড করা হয় অধীররঞ্জন চৌধুরী, গৌরব গগৈ, সুস্মিতা দেব, রঞ্জিত রঞ্জন, এম কে রাঘবন ও কে সুরেশ কে। স্পিকার জানান, ওই ৬ সাংসদ লোকসভা সেক্রেটারিয়েট কর্মীদের বসার জায়গায় রাখা সরকারি কাগজ তুলে ছিঁড়ে তা স্পিকারের দিকে ছুঁড়ে মারেন। এতে রীতিমত ক্ষুব্ধ হন তিনি। স্পিকার জানান, লোকসভায় এধরণের অভব্য আচরণ কখনই গ্রহণযোগ্য নয়। এরপরই ৬ কংগ্রেস সাংসদকে ৫ দিনের জন্য সাসপেন্ড করেন তিনি।

এদিন সকাল থেকেই গোরক্ষকদের তাণ্ডব নিয়ে আলোচনা চেয়ে সংসদে সোচ্চার কংগ্রেস। বিরোধীদের হৈচৈয়ের জেরে লোকসভার অধিবেশন প্রথমে ২টো পর্যন্ত। তারপর আড়াইয়ে পর্যন্ত। পরে পুরো দিনের মত মুলতুবি করে দেন স্পিকার। এরমধ্যেই এই ঘটনা ঘটে। পরে সনিয়া গান্ধী বিরোধী সাংসদদের সঙ্গে বৈঠক করেন। ঠিক হয়েছে আগামী মঙ্গলবার এই সাসপেনশনের বিরুদ্ধে সংসদে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসবেন কংগ্রেস সহ বিরোধী সাংসদরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026