National

হট্টগোলেই শেষ নিস্ফলা শীতকালীন অধিবেশন

শেষ হল সংসদের শীতকালীন অধিবেশন। শুক্রবারই ছিল শেষ দিন। এরপর আবার সংসদ বসবে বাজেট অধিবেশনে। তার আগে শীতকালীন অধিবেশন শেষ হল চরম বিশৃঙ্খলায়। মাত্র একটা বিল পাশ হল একমাস ব্যাপী অধিবেশনে। কার্যত কর্মহীনভাবেই কাটল দিনগুলো। গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নোট বাতিলের কথা ঘোষণা করেন। আর গত ১৬ নভেম্বর শুরু হয় অধিবেশন। শুরু থেকেই নোট বাতিল ইস্যুতে বিরোধীদের হট্টগোলে সংসদের কাজ স্তব্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে অনড় বিরোধীরা একদিকে যেমন নিজেদের অবস্থানে অনড় থেকেছে, তেমনই ছিল শাসক দল। এবার তো শাসক বিজেপির সাংসদরাও সংসদে হট্টগোল করেন। যা সাধারণভাবে একটি ব্যতিক্রমী দৃশ্য। একটা গোটা অধিবেশন সংসদ অচল থাকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী। শুক্রবার অধিবেশনের শেষ দিনেও কিন্তু হট্টগোলের হাত থেকে রেহাই পেল না সংসদের উভয় কক্ষ। অধিবেশনের শেষ দিনের বক্তব্যে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি এদিন সংসদ অচল রাখার জন্য সরকার ও বিরোধী দু’পক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

 

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026