National

মুখ্যমন্ত্রীর বিমান অবতরণে দেরি, সংসদে সরব তৃণমূল

জ্বালানি কমে এসেছে জেনেও কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানকে দমদম বিমানবন্দরে নামতে দেরি করানো হল? এ প্রশ্ন তুলে এদিন সংসদে ঝড় তুললেন তৃণমূল সাংসদরা। সংসদের দু’কক্ষেই এই প্রশ্ন তোলেন তাঁরা। তবে কী সরকার প্রতিশোধ নিতে ইচ্ছে করে এমন করল? এ প্রশ্নও সরাসরি তুলেছেন তাঁরা। এদিন তৃণমূল সাংসদদের পাশে দাঁড়িয়ে একই প্রশ্নে সরব হয়েছেন কংগ্রেস থেকে অন্যান্য বিরোধী দলের সাংসদরা। গত বুধবার পাটনায় সভা সেরে রাতে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, তিনি যে বিমানে ছিলেন তাতে জ্বালানি কম হয়ে এসেছিল। পাইলট সেকথা বারবার এটিএসকে জানানো সত্ত্বেও তারা বিমানটিকে দ্রুত অবতরণ না করিয়ে আকাশেই পাক খেতে বাধ্য করে বলে অভিযোগ করে তৃণমূল। তাদের দাবি, নোট বাতিলের প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে সরব হওয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসব করা হয়েছে।

 

News Desk

ভারতের আর্থিক বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যেতে ঢেলে সাজছে রেল, পাখির চোখ ২০৩০

ভারতের আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতে এবার বড় ভূমিকা নিচ্ছে রেল। ২০৩০-এর লক্ষ্যপূরণকে পাখির চোখ করেছে…

April 9, 2026

পদ্মফুলের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে রইল এক ব্যক্তি

যাত্রী সুরক্ষায় এক বড় সাফল্য পেল রেল। পদ্মের ডাঁটির ভরসায় ৫ ঘণ্টা জলের তলায় লুকিয়ে…

April 9, 2026

মেষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

বৃষ রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

মিথুন রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026

কর্কট রাশির শুক্রবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১০ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 9, 2026