জীবন-মৃত্যু তাঁর পায়ের ভৃত্য। এই যুবকের নাম নাথান পাউলিন। তাঁর শখ হল বহু উঁচুতে বাঁধা দড়ির ওপর দিয়ে হাঁটা। ট্রকাডেরো স্কোয়ার থেকে আইফেল টাওয়ার পর্যন্ত শূন্যে দড়ির ওপর হেঁটে গড়লেন বিশ্বরেকর্ড। ২৩ বছরের এই অসমসাহসী প্যারিসে সিন নদীর ওপর দিয়ে ২১৯৮ ফুট হাঁটলেন। মাটি থেকে ২৩০ ফুট ওপরে দড়িটি বাঁধা হয়েছিল।
পাউলিন প্রায় আধঘণ্টা সময় লাগান তাঁর গন্তব্যে পৌঁছতে। মাটিতে দাঁড়িয়ে সমর্থন জোগানো অসংখ্য উৎসাহী জনতার সামনে নিজেরই গড়া বিশ্বরেকর্ড তিনি নিজেই ভাঙলেন। এর আগে তিনি ২১৭১ ফুট দড়ির ওপর দিয়ে হেঁটে অতিক্রম করেছিলেন। সেবামূলক কাজের জন্য অর্থ সংগ্রহে পাউলিন এই স্টান্ট দেখান।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…