প্যারিস হিলটন, ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম - @parishilton
মানুষের জীবনে যেমন কিছু ভাল স্মৃতি চিরদিনের হয়ে থেকে যায়, তেমনই দুঃস্বপ্নের মত স্মৃতিও জীবনভর অনেক চেষ্টা করেও মুছে ফেলতে পারা যায়না।
সময়ে অসময়ে সেইসব স্মৃতি এসে ভিড় করে মনে। মন ভারাক্রান্ত করে দেয়। ৪১ বছর বয়সে পৌঁছে তেমনই এক স্মৃতি এবার সকলের সঙ্গে ভাগ করে নিলেন বিখ্যাত মডেল প্যারিস হিলটন।
প্যারিস জানিয়েছেন, তিনি তখন আমেরিকার ইউটার প্রোভো ক্যানন স্কুলে পড়াশোনা করছেন। সেখানে হস্টেলে থেকে পড়তেন তিনি।
একদিন রাত তখন ৩টে কি ৪টে হবে। তাঁদের কয়েকজন ছাত্রীকে ডেকে নিয়ে যায় হস্টেলের কয়েকজন কর্মচারি। তাঁরা তখন কিশোরী বয়সের মেয়ে। তাঁদের জানানো হয় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা হয়েছে।
একটি ঘরে নিয়ে যাওয়া হয় তাঁদের। তারপর কিশোরীদের এক এক করে একটি প্যাড দেওয়া টেবিলে শুয়ে পড়তে বলা হয়। শুয়ে পড়লে তাঁদের পা ফাঁক করতে বলে ওই স্কুলের কর্মীরা।
প্যারিসের মতে, তিনি বুঝতে পারেন যে সে ঘরে কোনও চিকিৎসক নেই। তবু স্বাস্থ্য পরীক্ষার নামে পা ফাঁক করতে বলায় প্রতিবাদ করেন তিনি। কিন্তু তাঁকে তখন দাবড়ে চুপ করিয়ে দেওয়া হয়। বলা হয় যা করতে বলা হচ্ছে তাঁরা যেন করেন।
কিশোরী কয়েকটি মেয়ে ভয়ে সেদিন কিছু বলে উঠতে পারেননি। প্যারিস জানান, পা ফাঁক করলে তাঁর শরীরে তাদের আঙুল ঢুকিয়ে দেয় ওই কর্মীরা। সেই দুঃস্বপ্নের রাত তিনি আজও ভুলতে পারেননি। প্যারিস জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার নামে সেদিন তাঁদের সঙ্গে কি হয়েছিল তা বুঝতে এখন আর অসুবিধা হয়না তাঁর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…