World

বহুতলে আগুন, ঝলসে মৃত ৮

৮ তলা বাড়িতে মধ্যরাতে লেগে যায় আগুন। ক্রমশ তা ছড়িয়ে পড়ে। প্রায় গোটা বাড়িটাই আগুনের গ্রাসে চলে আসে। আগুনের জেরে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করেন বাসিন্দারা। অন্যদিকে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। এই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের প্রাণ গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেই মনে করছে প্রশাসন। ৩০ জন আগুনে পুড়ে অথবা ধোঁয়া থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি।

ঘটনাটি ঘটেছে ফ্রান্সের রাজধানী শহর প্যারিসে। স্থানীয় সময় রাত ১টা নাগাদ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। সারা রাত চেষ্টার পর ভোর সাড়ে ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কুলিংয়ের কাজ চলাতে থাকেন দমকলকর্মীরা। ভিতরে আর কেউ আটকে রয়েছেন কিনা বা কেউ দগ্ধ অবস্থায় পড়ে আছেন কিনা তাও খোঁজ করে দেখে দমকল।

কীভাবে আগুন লাগল তা পরিস্কার নয়। তবে এই ঘটনায় ১ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মহিলা ওই বহুতলেরই বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। পুলিশের দাবি, এই ঘটনা কোনও দুর্ঘটনা নাও হতে পারে। এটা কোনও অপরাধমূলক কাজের ফলও হতে পারে। তবে এর চেয়ে বেশি সংবাদ মাধ্যমকে কিছু জানানো হয়নি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026